৪/১৮. অধ্যায়ঃ

অপবিত্রতার উযূতে মাথা মাসাহ পরিত্যাগ করা

জানাবাতের গোসলের নিয়ম: নবীজি (صلى الله عليه وسلم)-এর আমল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২২

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ بْنِ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ سَمَاعَةَ قَالَ: أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنْ عَمْرِو بْنِ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ - وَاتَّسَقَتِ الْأَحَادِيثُ عَلَى هَذَا - «يَبْدَأُ فَيُفْرِغُ عَلَى يَدِهِ الْيُمْنَى مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَيَصُبُّ بِهَا عَلَى فَرْجِهِ وَيَدُهُ الْيُسْرَى عَلَى فَرْجِهِ فَيَغْسِلُ مَا هُنَالِكَ حَتَّى يُنْقِيَهُ، ثُمَّ يَضَعُ يَدَهُ الْيُسْرَى عَلَى التُّرَابِ إِنْ شَاءَ، ثُمَّ يَصُبُّ عَلَى يَدِهِ الْيُسْرَى حَتَّى يُنْقِيَهَا، ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا وَيَسْتَنْشِقُ وَيُمَضْمِضُ وَيَغْسِلُ وَجْهَهُ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا حَتَّى إِذَا بَلَغَ رَأْسَهُ لَمْ يَمْسَحْ وَأَفْرَغَ عَلَيْهِ الْمَاءَ» فَهَكَذَا كَانَ غُسْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا ذُكِرَ

ইব্‌ন উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে অপবিত্রতার গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন, আয়িশা (রাঃ) ও ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, বিভিন্ন হাদীসে একই রূপ বর্ণনা রয়েছে যে, তিনি (ﷺ) গোসল আরম্ভ করতে গিয়ে দুবার অথবা তিনবার তাঁর ডান হাতে পানি ঢালতেন। তারপর ডান হাত পাত্রে ঢুকাতেন এবং তাঁর লজ্জাস্থানের উপর ডান হাতে পানি ঢালতেন এ অবস্থায় তাঁর বাম হাত থাকত তাঁর লজ্জাস্থানের উপর, তিনি সেখানে কোন ময়লা থাকলে তা ধুয়ে পরিষ্কার করতেন এবং যখন ইচ্ছা করতেন তাঁর বাম হাত মাটিতে স্থাপন করতেন। তারপর বাম হাতের উপর পানি ঢেলে তা পরিষ্কার করতেন। পরে উভয় হাত তিনবার করে ধুয়ে নিতেন, নাক পরিষ্কার করতেন আর কুলি করতেন এবং তাঁর চেহারা ও উভয় হাত কনুই পর্যন্ত তিনবার করে ধুতেন, যখন মাথা মাসেহ করার সময় আসত তখন তিনি মাথা মাসেহ করতেন না। বরং তাতে পানি ঢালতেন। উপরে যেরূপ বর্ণিত হয়েছে তদ্রূপই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর গোসল।

সুনানে নাসাঈ হাদিস ৪২২-এর সারসংক্ষেপ

এই হাদিসে অপবিত্রতার গোসল বা জানাবাতের গোসলের ধাপগুলো বিস্তারিতভাবে এসেছে। বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গোসল শুরু করার সময় আগে ডান হাতে পানি ঢালতেন। এরপর ডান হাত পাত্রে ঢুকিয়ে পানি নিতেন এবং লজ্জাস্থানের জায়গা পরিষ্কার করতেন। বাম হাত দিয়ে ময়লা দূর করতেন এবং চাইলে বাম হাত মাটিতে ঘষে পরিষ্কার করতেন। তারপর দুই হাত তিনবার ধুতেন, নাক পরিষ্কার করতেন, কুলি করতেন, মুখ ও কনুই পর্যন্ত দুই হাত তিনবার ধুতেন। মাথার ক্ষেত্রে মাসেহ না করে পানি ঢালতেন। এই হাদিস থেকে বোঝা যায়, জানাবাতের গোসল শুধু শরীরে পানি ঢালার নাম নয়; বরং এতে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাজানো ধাপ আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাবাতের গোসলের শুরুতে হাত ও লজ্জাস্থান পরিষ্কার করার বর্ণনা এসেছে।
  • গোসলের আগে ওজুর মতো কিছু অঙ্গ ধোয়ার নিয়ম নবীজি (صلى الله عليه وسلم)-এর আমলে দেখা যায়।
  • মাথায় মাসেহ না করে পানি ঢালার কথা এই বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন