৪/১৭. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জনের কাজ ডান দিক হতে শুরু করা
সুনানে নাসাঈ : ৪২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنِ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ - وَقَالَ بِوَاسِطٍ - فِي شَأْنِهِ كُلِّهِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) পবিত্রতা অর্জনে, জুতা পরিধান ও মাথায় চিরুনি করতে যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তিনি [মাসরূক (রাঃ)] ওয়াসিত্ব নামক জায়গায় বলেছেন, তাঁর সকল কাজ যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।
