১/৩৮. অধ্যায়ঃ

দু'টি ঢিলা দ্বারা পবিত্রতা অর্জন করার অনুমতি

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ - قَالَ: لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ - وَلَكِنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ يَقُولُ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغَائِطَ، وَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ وَالْتَمَسْتُ الثَّالِثَ فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً فَأَتَيْتُ بِهِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُمَّ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: «هَذِهِ رِكْسٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الرِّكْسُ: طَعَامُ الْجِنِّ

আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী (ﷺ) একদিন পায়খানা-প্রস্রাবের জন্যে নিচু জমিতে আসেন। তিনি (ﷺ) আমাকে তিনটি পাথর (ঢিলা) আনার জন্যে বলেন। আমি দুটি পাথর পেলাম। তৃতীয়টি খোঁজ করে পেলাম না। কাজেই আমি একটি গোবরের টুকরা নিয়ে নবী (ﷺ)-এর কাছে আসলাম। তিনি (ﷺ) পাথর দুটি নিলেন ও গোবরটি ফেলে দিলেন এবং বললেন, এটা (رِكْسٌ) (রিক্স)।আবূ আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, ‘রিক্স’ অর্থ হলো জিনের খাবার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন