৪/১৩. অধ্যায়ঃ

খোশবু ব্যবহার করে গোসল করলে এবং সুগন্ধির চিহ্ন বাকী থাকলে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৭

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: لَأَنْ أُصْبِحَ مُطَّلِيًا بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنَضَخُ طِيبًا، فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْبَرْتُهَا بِقَوْلِهِ فَقَالَتْ: «طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ عَلَى نِسَائِهِ، ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا»

মুহাম্মাদ ইব্‌ন মুনতাশির (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি যে, মুহরিম অবস্থায় খোশবু ছড়িয়ে সকালে বের হওয়ার চেয়ে আমার নিকট উটের গায়ে ঔষধরূপে যে আলকাতরা ব্যবহার করা হয় তা গায়ে মেখে বের হওয়া বেশি পছন্দনীয়। আমি আয়িশা (রাঃ)-এর নিকট হাজির হয়ে তাঁর এ উক্তি শুনালে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর গায়ে খোশবু মেখেছিলাম। তারপর তিনি তার সকল বিবির নিকট গমন করলেন এবং ইহরাম অবস্থায় ভোর করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন