৪/১২. অধ্যায়ঃ
গোসলের সময় স্ত্রীলোকেদের মাথার চুলের বাঁধন না খোলা
সুনানে নাসাঈ : ৪১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৬
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ هَذَا - فَإِذَا تَوْرٌ مَوْضُوعٌ مِثْلُ الصَّاعِ أَوْ دُونَهُ - فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا، فَأُفِيضُ عَلَى رَأْسِي بِيَدَيَّ ثَلَاثَ مَرَّاتٍ وَمَا أَنْقُضُ لِي شَعْرًا»
উবায়দ ইব্ন উমায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) বলেছেন, আমার মনে আছে, আমি এ পাত্র হতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একসঙ্গে গোসল করতাম। দেখা গেল, তিনি (ﷺ) যে পাত্রের প্রতি ইঙ্গিত করলেন তা এমন একটি পাত্র যাতে এক সা’ বা আরও কম পানি ধরে। আমরা দু’জনে তা হতে গোসল করতে শুরু করতাম, আমি হাত দ্বারা মাথায় তিনবার পানি দিতাম এবং মাথার চুল খুলতাম না।
