৪/১০. অধ্যায়ঃ
এ ব্যাপারে (স্বামী-স্ত্রীর একত্রে গোসলের) অনুমতি প্রদান
সুনানে নাসাঈ : ৪১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، ح وَأَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَاصِمٍ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: " كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ أُبَادِرُهُ وَيُبَادِرُنِي حَتَّى يَقُولَ: دَعِي لِي، وَأَقُولَ أَنَا: دَعْ لِي " قَالَ سُوَيْدٌ: «يُبَادِرُنِي وَأُبَادِرُهُ، فَأَقُولُ دَعْ لِي دَعْ لِي»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র হতে গোসল করতাম। আমি তাঁর পূর্বে পানি নিতে চেষ্টা করতাম আর তিনি আমার পূর্বে নিতে চাইতেন। এমনকি তিনি (ﷺ) বলতেন, আমাকে সুযোগ দাও আর আমি বলতাম, আমাকে সুযোগ দিন। সুয়াইদ তার বর্ণনায় বলেছেন, তিনি আমার আগে পানি নিতে চেষ্টা করতেন, আর আমি তার আগে নিতে চেষ্টা করতাম। এমনকি আমি বলতাম, আমার জন্যেও রাখুন, আমার জন্যেও রাখুন।
