৪/৭. অধ্যায়ঃ
গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بَيْنَمَا أَيُّوبُ عَلَيْهِ السَّلَامُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ. قَالَ: فَنَادَاهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ: يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ؟ قَالَ: بَلَى. يَا رَبِّ وَلَكِنْ لَا غِنَى بِي عَنْ بَرَكَاتِكَ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:এক সময় আইউব (আঃ) উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, এমতাবস্থায় তাঁর উপর স্বর্ণের পতঙ্গ পতিত হলে, তিনি তা তাঁর কাপড়ে জড়ো করতে লাগলেন। তিনি (ﷺ) বলেন, তখন তাঁর প্রভু তাঁকে ডেকে বললেন, হে আইউব! আমি কি তোমাকে ধনী করিনি? তিনি বললেন, হে আমার প্রভু! হ্যাঁ! আপনি আমাকে ধনী করেছেন। কিন্তু আমি আপনার বরকত হতে মুখ ফেরাতে পারি না।
