২/১৩. অধ্যায়ঃ
একজন লোকের উযূ এবং গোসলের জন্যে কতটুকু পানি প্রয়োজন
সুনানে নাসাঈ : ৩৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسَةِ مَكَاكِيَّ»
আবদুল্লাহ ইব্ন আবদুল্লাহ ইব্ন জাব্র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক মক্কুক (দেড় সা’) পানি দিয়ে ওজু করতেন এবং পাঁচ মক্কুক পানি দিয়ে গোসল করতেন।
