১/৩০. অধ্যায়ঃ
গর্তে প্রস্রাব করা মাকরূহ
সুনানে নাসাঈ : ৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي جُحْرٍ» قَالُوا لِقَتَادَةَ: وَمَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ؟ قَالَ: يُقَالَ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ
আবদুল্লাহ ইব্ন সারজিস্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর নবী (ﷺ) বলেছেন যে, তোমাদের মধ্যে কেউ যেন গর্তে প্রস্রাব না করে। লোকেরা কাতাদাকে প্রশ্ন করলো, গর্তে প্রস্রাব করা নিষেধ কেন? তিনি জবাব দেন যে, বলা হয়ে থাকে, গর্তসমূহ জিনের বাসস্থান।
[১] অনেক সময় গর্তের মধ্যে সাপ, বিচ্ছু, ইঁদুর, বিষাক্ত, পোকা-মাকড় ইত্যাদি বসবাস করে থাকে। সেখানে পেশাব করলে কষ্টদায়ক প্রানী মানুষের ক্ষতি করতে পারে; অপরদিকে দুর্বল প্রাণী ক্ষতিগ্রস্ত হবে।-অনুবাদক
