১/২০১. অধ্যায়ঃ
অপবিত্র লোকের তায়াম্মুম
সুনানে নাসাঈ : ৩২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى، فَقَالَ أَبُو مُوسَى: أَوْ لَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَتَمَرَّغْتُ بِالصَّعِيدِ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا، وَضَرَبَ بِيَدَيْهِ عَلَى الْأَرْضِ ضَرْبَةً فَمَسَحَ كَفَّيْهِ ثُمَّ نَفَضَهُمَا، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ وَبِيَمِينِهِ عَلَى شِمَالِهِ عَلَى كَفَّيْهِ وَوَجْهِهِ» فَقَالَ عَبْدُ اللَّهِ: أَوَ لَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ
শাকীক(রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ এবং আবূ মূসা (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তখন আবূ মূসা বললেন, তুমি কি আম্মারের কথা শোননি যা তিনি উমর (রাঃ)-কে বলেছেন, আমাকে আল্লাহর রাসূল (ﷺ) এক কাজে পাঠালেন, আমি অপবিত্র হলে পানি পেলাম না। অতএব আমি মাটিতে গড়াগড়ি দিলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তা বর্ণনা করলাম। তিনি বললেন, তোমার জন্যে এ-ই যথেষ্ট ছিল। এ বলে তাঁর হাত দু’টি একবার মাটিতে মারলেন। তারপর উভয় হাত মাসাহ করলেন এবং উভয় হাত ঝেড়ে ফেললেন ও তাঁর বাম হাত ডান হাতের উপর মারলেন আর ডান হাত বাম হাতের উপর এবং মুখমন্ডল ও কব্জির উপর? আবদুল্লাহ বললেন, তুমি কি দেখছ না যে, উমর (রাঃ) আম্মারের কথায় সন্তুষ্ট হননি?
