২৫/৪৭. অধ্যায়ঃ

মুজাহিদদের স্ত্রীদের মর্যাদা

মুজাহিদের পরিবারের আমানত ও খিয়ানতের শাস্তির সতর্কতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৮৯

أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَاللَّفْظُ لِحُسَيْنٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَمَا مِنْ رَجُلٍ يَخْلُفُ فِي امْرَأَةِ رَجُلٍ مِنَ الْمُجَاهِدِينَ فَيَخُونُهُ فِيهَا، إِلَّا وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ، فَأَخَذَ مِنْ عَمَلِهِ مَا شَاءَ، فَمَا ظَنُّكُمْ»

সুলায়মান ইব্ন বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা যুদ্ধে যায়নি, তাদের জন্য মুজাহিদদের স্ত্রীগণ এমনভাবে হারাম যেমন হারাম তাদের জন্য তাদের মায়েরা, কোনো মুজাহিদের স্ত্রীর ব্যাপারে কোনো ব্যক্তি যদি তার অনুপস্থিতিতে তার থেকে খিয়ানাত করে, তাহলে কেয়ামতের দিন সে [মুজাহিদ] ব্যক্তি তাকে তার সামনে [অভিযুক্তরূপে] দাঁড় করিয়ে দেবে এবং তার [অভিযুক্ত ব্যক্তির] আমল হতে যা ইচ্ছা কেড়ে নেবে। অতএব এ বিষয়ে তোমরা কি ধারণা কর?

সুনানে নাসাঈ হাদিস ৩১৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুজাহিদের পরিবারের মর্যাদা ও তাদের ব্যাপারে খিয়ানতের ভয়াবহতা বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, যারা যুদ্ধে যায়নি, তাদের জন্য মুজাহিদদের স্ত্রীগণ এমনভাবে হারাম, যেমন তাদের মায়েরা হারাম। অর্থাৎ তাদের সম্মান ও নিরাপত্তা খুব কঠোরভাবে রক্ষা করতে হবে। যদি কেউ মুজাহিদের অনুপস্থিতিতে তার স্ত্রীর ব্যাপারে খিয়ানত করে, কেয়ামতের দিন মুজাহিদ তাকে সামনে দাঁড় করাবে এবং তার আমল থেকে যা ইচ্ছা নিয়ে নেবে। শেষে নবী صلى الله عليه وسلم প্রশ্ন করেন, এ বিষয়ে তোমরা কী ধারণা কর? এই প্রশ্ন সতর্কতা আরও বাড়িয়ে দেয়। হাদিসটি আমানত, পরিবার রক্ষা, নারী সম্মান এবং খিয়ানত থেকে বাঁচার কঠিন শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুজাহিদের পরিবারের সম্মান রক্ষা করা গুরুতর দায়িত্ব।
  • অন্যের অনুপস্থিতিতে তার পরিবারের সঙ্গে খিয়ানত বড় গুনাহ।
  • কেয়ামতে খিয়ানতের জন্য কঠিন জবাবদিহি হবে।
  • অন্যের আমানতকে নিজের পরিবারের মতো সম্মান করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন