২৫/৪০. অধ্যায়ঃ
সমুদ্র পথে জিহাদের ফাযীলাত
সমুদ্র অভিযানের প্রথম দল: উম্মু হারামের দোয়া ও পরিণতি
সুনানে নাসাঈ : ৩১৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৭২
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، قَالَتْ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عِنْدَنَا، فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بَأبِي وَأُمِّي مَا أَضْحَكَكَ؟ قَالَ: «رَأَيْتُ قَوْمًا مِنْ أُمَّتِي يَرْكَبُونَ هَذَا الْبَحْرَ كَالْمُلُوكِ عَلَى الْأَسِرَّةِ» قُلْتُ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «فَإِنَّكِ مِنْهُمْ» ثُمَّ نَامَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، فَسَأَلْتُهُ، فَقَالَ - يَعْنِي مِثْلَ مَقَالَتِهِ -، قُلْتُ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «أَنْتِ مِنَ الْأَوَّلِينَ» فَتَزَوَّجَهَا عُبَادَةُ بْنُ الصَّامِتِ، فَرَكِبَ الْبَحْرَ وَرَكِبَتْ مَعَهُ، فَلَمَّا خَرَجَتْ قُدِّمَتْ لَهَا بَغْلَةٌ، فَرَكِبَتْهَا، فَصَرَعَتْهَا فَانْدَقَّتْ عُنُقُهَا
উম্মু হারাম বিনতে মিলহান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আহার শেষে আমাদের নিকট এসে ঘুমালেন। এরপর হাসতে হাসতে জাগ্রত হলেন। আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান, আপনার হাসার কারণ কি? তিনি (ﷺ) বললেন : আমি আমার উম্মতের একদল লোককে দেখলাম, তারা সাগরে আরোহণ করে নৌ অভিযান করছে। তারা সিংহাসনের উপর বাদশাহদের মতো।আমি বললাম : আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে এদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন : তুমি তাদের অন্তর্ভুক্ত। এরপর তিনি ঘুমালেন এবং হাসতে হাসতে জাগ্রত হলেন। আমি তাঁকে প্রশ্ন করলাম এবং তিনি বললেন অর্থাৎ পূর্বে যা বলেছিলেন তার মতই বললেন। আমি বললাম : আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি (ﷺ) বললেন : তুমি প্রথম দলভুক্ত থাকবে।উবাদা ইবনু সামিত (রাঃ) তাকে বিবাহ করলেন। এরপর তিনি সাগরে আরোহণ করে নৌ অভিযান করলেন। তাঁর সাথে সাগরে [নৌযানে] আরোহণ করলেন। সমুদ্র হতে ফিরে এলে তাঁর জন্য একটি খচ্চর আনা হলো। তিনি তাতে আরোহণ করলেন। খচ্চর তাকে আছড়ে ফেলে দিলে তাঁর ঘাড় ভেঙে মৃত্যুবরণ করেন।
সুনানে নাসাঈ হাদিস ৩১৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সমুদ্র অভিযান এবং দোয়ার বরকত। উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের ঘরে আহার শেষে ঘুমালেন এবং হাসতে হাসতে জাগলেন। তিনি বললেন, তিনি তাঁর উম্মতের একদল লোককে দেখেছেন, যারা সাগরে আরোহণ করে নৌ অভিযান করছে, যেন তারা সিংহাসনের উপর বাদশাহদের মতো। উম্মু হারাম (রাঃ) দোয়া চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি তাদের অন্তর্ভুক্ত। দ্বিতীয়বার একই ধরনের কথা হলে তিনি আবার দোয়া চান। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি প্রথম দলভুক্ত থাকবেন। পরে তিনি উবাদা ইবনু সামিত (রাঃ)-এর সঙ্গে সমুদ্র অভিযানে যান। ফিরে এসে খচ্চর থেকে পড়ে তাঁর ঘাড় ভেঙে মৃত্যু হয়। হাদিসে তাঁর আশা, নবী (صلى الله عليه وسلم)-এর দোয়া এবং আল্লাহর পথে অংশ নেওয়ার ঘটনা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উম্মু হারাম (রাঃ) আল্লাহর পথে অংশ নেওয়ার জন্য নবী (صلى الله عليه وسلم)-এর দোয়া চেয়েছিলেন।
- নবী (صلى الله عليه وسلم) তাঁকে সমুদ্র অভিযানের প্রথম দলের অন্তর্ভুক্ত বলেছেন।
- হাদিসে নৌ অভিযানের লোকদের মর্যাদা সুন্দরভাবে বর্ণিত হয়েছে।
- ঘটনাটি নির্দিষ্ট বর্ণনা; এর বাইরে অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
