২৫/৪. অধ্যায়ঃ
যারা ঘরে বসে থাকে তাদের ওপর [জিহাদে] মুজাহিদের ফযীলাত
অন্ধ সাহাবীর ওজর: ‘অক্ষমরা ব্যতীত’ আয়াতের বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৩১০০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩১০০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، قَالَ: رَأَيْتُ مَرْوَانَ - جَالِسًا فِي الْمَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ -، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، أَخْبَرَهُ " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْلَى عَلَيْهِ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} [النساء: 95] {وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95] " قَالَ: " فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَيَّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ وَكَانَ رَجُلًا أَعْمَى، فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفَخِذُهُ عَلَى فَخِذِي، حَتَّى هَمَّتْ تَرُضُّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95] "
সাহল ইব্নু সা‘দ (রঃ) বলেন হতে বর্ণিতঃ
আমি মারওয়ান (রহঃ)-কে মসজিদে বসা দেখলাম। আমি এসে তাঁর পাশে বসে পড়লাম। তিনি আমাদের কাছে বর্ণনা করলেন যে, যায়দ ইবনু সাবিত (রাঃ) তাঁর কাছে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে লিখে নেয়ার জন্য পড়ে শুনাচ্ছিলেনঃلَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ‘‘মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা সমান নয়’’- (সূরা আন নিসা ৪:৯৫)।তিনি বললেন, তারপর তাঁর (নবী (ﷺ)-এর) নিকট ইবনু উম্মু মাকতূম (রাঃ) এলেন, তখনও তিনি (ﷺ) আমাকে শোনাচ্ছিলেন। তিনি (ইবনু উম্মু মাকতূম) বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমার জিহাদ করার সামর্থ্য থাকতো, তাহলে আমিও জিহাদ করতাম। তিনি ছিলেন একজন অন্ধ লোক। তখন আল্লাহ তা’আলা তাঁর রাসূল-এর ওপর নাযিল করলেন। তখন তাঁর (নবী (ﷺ)-এর) উরু ছিল আমার উরুর উপর, এমনকি ভাবলাম আমার উরু ভেঙ্গে যাবে। এরপর তাঁর (ﷺ) ওপর হতে ওহীর প্রভাব কেটে গেল। আল্লাহ তা’আলা নাযিল করলেনঃغَيْرُ أُولِي الضَّرَرِ‘‘তবে যারা অক্ষম তাদের কথা ভিন্ন’’- (সূরা আন নিসা ৪:৯৫)।
সুনানে আন-নাসায়ী হাদিস ৩১০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা নিসার ৯৫ নম্বর আয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ নাযিলের ঘটনা এসেছে। যায়দ ইবনু সাবিত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে লিখে নেওয়ার জন্য পড়ে শুনাচ্ছিলেন—মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা সমান নয়। তখন ইবনু উম্মু মাকতূম (রাঃ) এলেন। তিনি ছিলেন অন্ধ। তিনি বললেন, যদি তাঁর জিহাদ করার সামর্থ্য থাকত, তাহলে তিনিও জিহাদ করতেন। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। নবী (صلى الله عليه وسلم)-এর উরু যায়দ (রাঃ)-এর উরুর উপর ছিল এবং তা এত ভারী হয় যে তিনি উরু ভেঙে যাওয়ার আশঙ্কা করেন। এরপর নাযিল হয়: ‘তবে যারা অক্ষম তাদের কথা ভিন্ন।’ এই হাদিসের শিক্ষা খুব কোমল ও স্পষ্ট—আল্লাহ সামর্থ্য ও অক্ষমতার পার্থক্য জানেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অক্ষম ব্যক্তিদের অবস্থা আল্লাহর বিধানে বিবেচিত হয়েছে।
- ইবনু উম্মু মাকতূম (রাঃ) নিজের অক্ষমতার কথা নবী (صلى الله عليه وسلم)-এর সামনে বলেন।
- ওহী নাযিলের সময় শারীরিক ভারের প্রভাব বর্ণিত হয়েছে।
- সক্ষম ও অক্ষম মানুষের দায়িত্ব এক নয়—এ শিক্ষা এখানে আছে।
