১/১৯৪. অধ্যায়ঃ

তায়াম্মুমের সূচনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১০

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ ذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَتَى النَّاسُ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. قَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَمَا مَعْنى مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، «فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّيَمُّمِ» فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ

আয়েশা(রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কোন এক সফরে বের হলাম। আমরা যখন বায়দা অথবা যাতুল জায়শ নামক স্থানে ছিলাম তখন আমার একটি হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সঙ্গীগণ তার খোঁজে সেখানে অবস্থান করলেন, তাদের অবস্থান পানির কাছে ছিল না এবং তাদের সাথেও পানি ছিল না। লোকজন আবু বকর (রাঃ) এর কাছে এসে বলল, আপনি কি দেখেছেন আয়িশা (রাঃ) কি করলেন? তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এবং অন্যান্য লোকেদের এমন স্থানে আটকিয়ে রেখেছেন যার নিকটে কোন পানি নেই এবং লোকেদের সাথেও কোন পানি নেই।তখন আবু বকর (রাঃ) আমার কাছে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলেন। আবু বকর (রাঃ) বললেন- তুমি রাসূলুল্লাহ (ﷺ) এবং অন্যান্য লোকেদের এমন জায়গায় আটকিয়ে রাখলে যেখানে পানির কোন উৎস নেই আর তাদের সাথেও পানি নেই।আয়িশা (রাঃ) বললেন, তিনি আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর যা ইচ্ছা ছিল তাই বললেন এবং তাঁর হাত দিয়ে আমার কোমরে খোঁচা দিতে লাগলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথা আমার উরুর উপর থাকার কারণে আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রায় রইলেন এমনকি পানির কোন ব্যবস্থা ছাড়াই সকাল হয়ে গেল। তখন আল্লাহ তা'আলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। এতে উসাইদ ইবনু হুযাইর (রাঃ) বলেন, হে আবু বকরের পরিজন! এ তোমাদের প্রথম বরকত নয়।আয়িশা (রাঃ) বলেন, আমি যে উটের উপর ছিলাম তা উঠালে তার নিচেই আমার হারটি পেলাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন