২৫/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩০৯৩ - যাকাত অস্বীকারের গুরুতরতা

জিহাদ ওয়াজিব হওয়া

যাকাত অস্বীকারকারীদের প্রসঙ্গ: সালাত ও যাকাতের অটুট সম্পর্ক

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩০৯৩

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَذَكَرَ آخَرَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا جَمَعَ أَبُو بَكْرٍ لِقِتَالِهِمْ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا " قَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ تَعَالَى قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِقِتَالِهِمْ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ বাক্স (রাঃ) যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। 'উমর (রাঃ) বললেন: হে আবূ বাক্স! আপনি লোকের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন, অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যতক্ষণ লোকেরা 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' [আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই। না বলবে, ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি? যখন তারা তা বলবে, তখন তারা তাদের জান- মালের নিরাপত্তা আমার কাছে লাভ করবে ইসলামের হক ব্যতীত। আবূ বাক্স (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে তফাৎ করে, নিশ্চয় আমি তার বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর কসম! তারা যে ছাগল ছানা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তাও আমাকে দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। 'উমর (রাঃ) বলেন: আমি বুঝলাম যে, আল্লাহ তা'আলা আবূ বাক্স-এর অন্তর যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আমি আরো জানতে পারলাম যে, এটাই যথার্থ।

অনুবাদের উৎস

সংকলক:
আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্‌-নাসাঈ (রহ.)
প্রকাশক:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
মতামত ও সংশোধনের শর্তাবলি

সুনানে আন-নাসায়ী হাদিস ৩০৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসেও আবু বকর (রাঃ)-এর যাকাত বিষয়ে দৃঢ় অবস্থান বর্ণিত হয়েছে। তিনি যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে প্রস্তুতি নেন। উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সেই বক্তব্য তুলে ধরেন, যেখানে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বললে জান-মালের নিরাপত্তার কথা এসেছে, ইসলামের হক ব্যতীত। আবু বকর (রাঃ) বলেন, যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে তফাৎ করে, তিনি তার বিরুদ্ধে জিহাদ করবেন। তিনি আরও বলেন, তারা যে ছাগলছানা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে দিত, তা দিতে অস্বীকার করলেও তিনি তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। উমর (রাঃ) বলেন, তিনি বুঝলেন আল্লাহ আবু বকর (রাঃ)-এর অন্তর এ বিষয়ে খুলে দিয়েছেন এবং এটাই যথার্থ। এই হাদিসে যাকাতকে কেবল অর্থ দেওয়া নয়, বরং ইসলামের প্রকাশ্য হক হিসেবে দেখা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত দিতে অস্বীকার করা সাহাবীদের কাছে গুরুতর বিষয় ছিল।
  • সালাত ও যাকাতের মধ্যে তফাৎ করা গ্রহণযোগ্য নয়—এ কথা এসেছে।
  • ইসলামের হক ব্যতীত জান-মালের নিরাপত্তার কথা উল্লেখ আছে।
  • সত্য বুঝে নেওয়ার ক্ষেত্রে উমর (রাঃ)-এর বিনয় দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন