২৫/১. অধ্যায়ঃ

জিহাদ ওয়াজিব হওয়া

ক্ষমার আদেশ ও জিহাদের নির্দেশ: ধাপে ধাপে ইসলামী বিধান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৮৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: أَنبَأَنَا أَبِي، قَالَ: أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَأَصْحَابًا لَهُ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي عِزٍّ وَنَحْنُ مُشْرِكُونَ، فَلَمَّا آمَنَّا صِرْنَا أَذِلَّةً، فَقَالَ: «إِنِّي أُمِرْتُ بِالْعَفْوِ، فَلَا تُقَاتِلُوا» فَلَمَّا حَوَّلَنَا اللَّهُ إِلَى الْمَدِينَةِ، أَمَرَنَا بِالْقِتَالِ، فَكَفُّوا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ} [النساء: 77

ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) কয়েকজন বন্ধুসহ মক্কায় নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন: হে আল্লাহর রসূল! আমরা যখন মুশরিক ছিলাম তখন সম্মানিত ছিলাম। আর এখন আমরা ঈমান এনে অপদস্ত হয়ে পড়লাম। তিনি (ﷺ) বললেন: আমাকে ক্ষমা করার আদেশ দেয়া হয়েছে, অতএব তোমরা যুদ্ধ করো না। আল্লাহ তা’আলা আমাদের মদিনায় নেয়ার পর আমাদেরকে জিহাদের নির্দেশ দিলেন। কিন্তু তারা জিহাদ থেকে বিরত থাকলেন। তখন আল্লাহ তা’আলা আয়াত নাযিল করলেন:﴿أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ﴾‘‘আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের হস্ত সংবরণ কর এবং সালাত কায়েম কর’’- (সূরা আন্ নিসা ৪: ৭৭)।

সুনানে নাসাঈ হাদিস ৩০৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে জিহাদের নির্দেশ আসার আগে ও পরে সাহাবীদের অবস্থার কথা এসেছে। আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) এবং তাঁর কয়েকজন সঙ্গী মক্কায় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, মুশরিক অবস্থায় তারা সম্মানিত ছিলেন, কিন্তু ঈমান আনার পর অপদস্ত হয়ে পড়েছেন। নবী (صلى الله عليه وسلم) তখন বলেন, তাঁকে ক্ষমা করার আদেশ দেওয়া হয়েছে, তাই তারা যেন যুদ্ধ না করে। পরে আল্লাহ তাঁদের মদিনায় নিয়ে গেলে জিহাদের নির্দেশ আসে। কিন্তু তখন তারা বিরত থাকেন। এরপর সূরা নিসার ৭৭ নম্বর আয়াত নাযিল হয়, যেখানে বলা হয়েছিল, তোমরা হাত সংবরণ কর এবং সালাত কায়েম কর। এই হাদিস আমাদের দেখায়, ইসলামী নির্দেশ এক সময়ে এক রকম ছিল না; আল্লাহর আদেশ অনুযায়ী পরিস্থিতি বদলেছে। মক্কায় সংযম, মদিনায় নির্দেশ—দুই অবস্থাই আল্লাহর হুকুমের অধীন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কায় সাহাবীদের যুদ্ধ না করে ক্ষমা করার নির্দেশ ছিল।
  • মদিনায় আসার পর জিহাদের নির্দেশ নাযিল হয়।
  • সালাত কায়েমের নির্দেশ এই বর্ণনায় বিশেষভাবে এসেছে।
  • মুমিনের কাজ নিজের আবেগ নয়, আল্লাহর নির্দেশ মেনে চলা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন