২৪/২২২. অধ্যায়ঃ
জামরাতুল 'আক্বাবায় সূর্যোদয়ের আগে কঙ্কর নিক্ষেপ নিষেধ
সুনানে নাসাঈ : ৩০৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৬৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَّمَ أَهْلَهُ، وَأَمَرَهُمْ أَنْ لَا يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর পরিবার-পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন, আর নির্দেশ দিলেন: তোমরা সূর্যোদয়ের পূর্বে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে না।
