২৪/২১৫. অধ্যায়ঃ
মুহাসির নামক উপত্যকায় দ্রুত বাহন চালনা
সুনানে নাসাঈ : ৩০৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৫৪
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، فَقُلْتُ: أَخْبِرْنِي عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَفَعَ مِنَ الْمُزْدَلِفَةِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، وَأَرْدَفَ الْفَضْلَ بْنَ الْعَبَّاسِ حَتَّى أَتَى مُحَسِّرًا حَرَّكَ قَلِيلًا، ثُمَّ سَلَكَ الطَّرِيقَ الْوُسْطَى الَّتِي تُخْرِجُكَ عَلَى الْجَمْرَةِ الْكُبْرَى حَتَّى أَتَى الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الشَّجَرَةِ، فَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ مِنْهَا - حَصَى الْخَذْفِ - رَمَى مِنْ بَطْنِ الْوَادِي»
জা’ফর ইবন মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
জাফর ইবনু মুহাম্মাদ (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন। তাঁর পিতা বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-এর কাছে গিয়ে বললাম : নবী (ﷺ)-এর হজ্জ সম্পর্কে আমাকে সংবাদ দিন। তিনি বললেন : রাসূলুল্লাহ (ﷺ) সূর্যোদয়ের পূর্বেই মুযদালিফা ত্যাগ করেন। ফজল ইবনু আব্বাস-কে তাঁর বাহনের পেছনে বসিয়ে নেন। মুহাস্সিরে এসে তিনি (ﷺ) বাহনকে দ্রুতগতিতে চালান। পরে তিনি (ﷺ) পথ চলেন যা তোমাকে জামরার কুবরায় (বড় শয়তান) পৌঁছে দেবে। এরপর তিনি (ﷺ) বৃক্ষের নিকট জামরায় উপনীত হন এবং সেখানে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। তিনি (ﷺ) প্রত্যেকটি নিক্ষেপের সময় তাকবির বলেন। তিনি (ﷺ) নিক্ষেপ করেন বাতনুল ওয়াদী থেকে।
