১/১৮৯. অধ্যায়ঃ
খাদ্যগ্রহণ করেনি এমন বাচ্চার প্রস্রাব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ: «أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، دَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»
উম্মে কায়স বিনতে মিহসান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি খাদ্য গ্রহণ করেনি তাঁর এমন একটি ছোট বাচ্চাকে নিয়ে রসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে তাঁর কোলে বসালেন, সে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিল। তিনি (ﷺ) কিছু পানি আনিয়ে তা কাপড়ে ঢেলে দিলেন, তা ধুলেন না।
