২৪/২০২. অধ্যায়ঃ
'আরাফার ময়দানে দুই হাত তুলে দু'আ করা
সুনানে নাসাঈ : ৩০১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০১৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: " أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ بِعَرَفَةَ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا، فَقُلْتُ: مَا شَأْنُ هَذَا إِنَّمَا هَذَا مِنَ الْحُمْسِ "
জুবায়র ইবন মুতইম (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবন জুবাইর ইবন মুতইম (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। আমি আমার একটি উট হারিয়ে ফেলি। তখন আরাফার দিন আরাফায় তা খুঁজতে বের হই এবং আমি দেখি যে, নবি (ﷺ)-কে সেখানে দাঁড়ানো। আমি বললাম, তাঁর কি হয়েছে? তিনি তো হুমসের একজন।
