২৪/২০০. অধ্যায়ঃ

'আরাফায় খুত্ববাহ্ সংক্ষেপ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০০৯

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، جَاءَ إِلَى الْحَجَّاجِ بْنِ يُوسُفَ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَأَنَا مَعَهُ، فَقَالَ: «الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ»، فَقَالَ: هَذِهِ السَّاعَةَ قَالَ: «نَعَمْ»، قَالَ سَالِمٌ: فَقُلْتُ لِلْحَجَّاجِ: " إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ الْيَوْمَ السُّنَّةَ فَأَقْصِرِ الْخُطْبَةَ، وَعَجِّلِ الصَّلَاةَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: صَدَقَ "

সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আরাফার দিন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) হাজ্জাজ ইবন ইউসুফ-এর কাছে এলেন। তখন সূর্য ঢলে পড়েছিল, আমি তাঁর সাথে ছিলাম। তিনি বললেন: যদি আপনি সুন্নাত মুতাবিক আমল করতে চান, তাহলে এই সময় বেরিয়ে পড়ুন। তিনি বললেন: এখনই? আব্দুল্লাহ বললেন: হ্যাঁ। সালিম বলেন: আমি হাজ্জাজকে বললাম: যদি আপনি আজ সুন্নাত মুতাবিক আমল করতে চান, তাহলে খুতবা সংক্ষেপ করুন এবং এখন সালাত আদায় করুন। তখন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বললেন: সে ঠিকই বলেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন