২৪/১৯৬. অধ্যায়ঃ

'আরাফার দিনে অপরাহ্নে দ্রুত [উকূফের উদ্দেশে] বের হওয়া

উকূফে আরাফা: সুন্নাহ অনুযায়ী সময়, খুতবা ও অবস্থান

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩০০৫

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَخْبَرَنِي أَشْهَبُ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَتَبَ عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ إِلَى الْحَجَّاجِ بْنِ يُوسُفَ يَأْمُرُهُ أَنْ لَا يُخَالِفَ ابْنَ عُمَرَ، فِي أَمْرِ الْحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ، جَاءَهُ ابْنُ عُمَرَ، حِينَ زَالَتِ الشَّمْسُ وَأَنَا مَعَهُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِهِ: «أَيْنَ هَذَا؟» فَخَرَجَ إِلَيْهِ الْحَجَّاجُ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ، فَقَالَ لَهُ: مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: «الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ»، فَقَالَ لَهُ: هَذِهِ السَّاعَةَ فَقَالَ لَهُ: «نَعَمْ»، فَقَالَ: أُفِيضُ عَلَيَّ مَاءً ثُمَّ أَخْرُجُ إِلَيْكَ، فَانْتَظَرَهُ حَتَّى خَرَجَ فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي، فَقُلْتُ: " إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ، فَأَقْصِرِ الْخُطْبَةَ، وَعَجِّلِ الْوُقُوفَ، فَجَعَلَ يَنْظُرُ إِلَى ابْنِ عُمَرَ كَيْمَا يَسْمَعَ ذَلِكَ مِنْهُ، فَلَمَّا رَأَى ذَلِكَ ابْنُ عُمَرَ، قَالَ: صَدَقَ "

সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল মালিক ইবন মারওয়ান (রহঃ) হাজ্জাজ ইবন ইউসুফ (রহঃ)-কে লিখিত আদেশ পাঠালেন, তিনি যেন হজ্জের ব্যাপারে ইবন উমর (রাঃ)-এর বিরোধিতা না করেন। তারপর যখন আরাফার দিন এলো, ইবন উমর (রাঃ) সূর্য ঢলে পড়ার পর তার কাছে আগমন করলেন। আমিও তাঁর সঙ্গে ছিলাম। তিনি তাঁর তাঁবুর পর্দার নিকট এসে আওয়াজ করে বললেন: এ ব্যক্তি কোথায়? তখন হাজ্জাজ তাঁর কাছে বের হয়ে এলেন। তাঁর গায়ে কুসুম রংয়ের একটি চাদর ছিল। তিনি বললেন: হে আবু আবদুর রহমান! কী ব্যাপার? তিনি বললেন: যদি সুন্নাত পালনের ইচ্ছা রাখেন, তাহলে এই অপরাহ্নই বের হতে হয়। হাজ্জাজ বললেন: এ মুহূর্তেই? তিনি বললেন: হ্যাঁ। হাজ্জাজ বললেন: আমি গায়ে একটু পানি ঢেলেই আপনার নিকট আসছি।এরপর তিনি অপেক্ষা করলে হাজ্জাজ বের হলেন। তারপর আমার এবং আমার পিতার মাঝে চলতে লাগলেন। আমি বললাম: আপনি যদি সুন্নাত মতো আমল করার ইচ্ছা রাখেন, তাহলে খুতবাকে সংক্ষেপ করবেন এবং আরাফার উকূফ (অবস্থান) তাড়াতাড়ি করবেন। তিনি আমার কথা শুনে ইবন উমর (রাঃ)-এর দিকে তাকালেন, যেন এ কথা তিনি তার থেকেও শুনতে পান। যখন ইবন উমর (রাঃ) তা দেখতে পেলেন তখন তিনি বললেন: সে (সালিম) ঠিকই বলেছেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৩০০৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আরাফার দিনের ব্যবস্থাপনা ও সুন্নাহ মেনে চলার একটি সুন্দর দিক দেখা যায়। আবদুল মালিক ইবন মারওয়ান হাজ্জাজকে লিখে দেন, যেন তিনি হজ্জের বিষয়ে ইবন উমর (রাঃ)-এর বিরোধিতা না করেন। আরাফার দিন সূর্য ঢলে পড়ার পর ইবন উমর (রাঃ) হাজ্জাজের কাছে গিয়ে বলেন, যদি সুন্নাত পালন করতে চান, তাহলে এই অপরাহ্নেই বের হতে হবে। এরপর সালিম (রহঃ) বলেন, সুন্নাত চাইলে খুতবা সংক্ষেপ করতে হবে এবং আরাফার উকূফ তাড়াতাড়ি করতে হবে। ইবন উমর (রাঃ) সালিমের কথাকে ঠিক বলেন। এই হাদিসে মূল শিক্ষা হলো, হজ্জের কাজ নিজের মত করে নয়; সুন্নাহর নির্দেশিত সময় ও পদ্ধতির দিকে তাকিয়ে করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের কাজে সুন্নাহকে সামনে রাখা দরকার।
  • আরাফার দিনে সূর্য ঢলার পর বের হওয়ার কথা এসেছে।
  • খুতবা সংক্ষেপ করা ও উকূফে মনোযোগ দেওয়ার শিক্ষা আছে।
  • জ্ঞানের মানুষের পরামর্শ গ্রহণ করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন