২৪/১৬৩. অধ্যায়ঃ
ত্বওয়াফ শেষে দু' রাক'আত সলাত আদায়ের পরের বক্তব্য
সুনানে নাসাঈ : ২৯৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ قَالَ: " طَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ سَبْعًا، رَمَلَ مِنْهَا ثَلَاثًا، وَمَشَى أَرْبَعًا، ثُمَّ قَامَ عِنْدَ الْمَقَامِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ قَرَأَ، {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] وَرَفَعَ صَوْتَهُ يُسْمِعُ النَّاسَ، ثُمَّ انْصَرَفَ فَاسْتَلَمَ، ثُمَّ ذَهَبَ فَقَالَ: نَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ، فَبَدَأَ بِالصَّفَا، فَرَقِيَ عَلَيْهَا، حَتَّى بَدَا لَهُ الْبَيْتُ، فَقَالَ ثَلَاثَ مَرَّاتٍ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فَكَبَّرَ اللَّهَ وَحَمِدَهُ، ثُمَّ دَعَا بِمَا قُدِّرَ لَهُ، ثُمَّ نَزَلَ مَاشِيًا، حَتَّى تَصَوَّبَتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْمَسِيلِ، فَسَعَى حَتَّى صَعِدَتْ قَدَمَاهُ، ثُمَّ مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ، فَصَعِدَ فِيهَا، ثُمَّ بَدَا لَهُ الْبَيْتُ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ: ثُمَّ ذَكَرَ اللَّهَ، وَسَبَّحَهُ، وَحَمِدَهُ، ثُمَّ دَعَا عَلَيْهَا بِمَا شَاءَ اللَّهُ فَعَلَ هَذَا حَتَّى فَرَغَ مِنَ الطَّوَافِ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহ তাওয়াফ করেন সাতবার, তার মধ্যে তিনি তিনবার রমল করেন, আর চারবার স্বাভাবিকভাবে হেঁটে চলেন। তারপর মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে দু’রাকাত সালাত আদায় করেন এবং তিলাওয়াত করেনঃوَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى“তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ কর”—(সূরা আল বাকারা ২: ১২৫)। লোকেদের শুনাবার জন্য তিনি স্বশব্দে এরূপ পাঠ করেন। তারপর তিনি ফিরে এসে হাজরে আসওয়াদ চুম্বন করেন। এরপর [সাফা-এর দিকে] যান এবং বলেন: আল্লাহ যা হতে শুরু করেছেন আমরাও তা থেকে শুরু করব।এরপর তিনি (ﷺ) সাফা হতে আরম্ভ করেন এবং এর উপর আরোহণ করেন। এ সময় কাবা তাঁর দৃষ্টিগোচর হলে তিনি (ﷺ) তিনবার বলেনঃلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়িন কদীর"[আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই, নেই তাঁর শরীক, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান]। এরপর তিনি (ﷺ) ‘আল্লাহু আকবর’ বলেন এবং আল্লাহর প্রশংসা করেন। যা তাঁর জন্য নির্ধারিত ছিল সেসব দোয়া করেন। এরপর তিনি (ﷺ) স্বাভাবিকভাবে হেঁটে নেমে আসেন। এমন কি তাঁর দুই পা নিম্ন সমতলে স্থির হয়। তারপর তিনি (ﷺ) দ্রুত হেঁটে চলেন, যাতে তাঁর দুই পা উপরে উঠতে থাকে। পরে তিনি (ﷺ) স্বাভাবিকভাবে হেঁটে মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এবারও বায়তুল্লাহ তাঁর দৃষ্টিগোচর হলে, তিনি (ﷺ) তিনবার বলেনঃلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌদোয়ার পর তিনি আল্লাহর জিকির এবং হামদ ও সানা আদায় করলেন। এখানেও তিনি (ﷺ) আল্লাহ যা চাইলেন সেভাবে দোয়া করেন। এভাবে তিনি (ﷺ) তাঁর তাওয়াফ সমাপ্ত করেন।
