২৪/১৫৮. অধ্যায়ঃ
অন্য দুই রুকনকে স্পর্শ পরিত্যাগ করা
সুনানে নাসাঈ : ২৯৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৫০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، وَابْنُ جُرَيْجٍ، وَمَالِكٌ، عَنْ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ رَأَيْتُكَ لَا تَسْتَلِمُ مِنَ الْأَرْكَانِ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ، قَالَ: «لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ» مُخْتَصَرٌ
উবায়দ ইবন জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু উমর (রাঃ)-কে বললাম: আমি দেখেছি, আপনি দুই রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোনো রুকনসমূহ স্পর্শ করেন না। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দুই রুকন ছাড়া আর কিছু স্পর্শ করতে দেখিনি। [সংক্ষিপ্ত]
