২৪/১২০. অধ্যায়ঃ

হারাম এলাকায় শিকারকে ধাওয়া করা নিষেধ

মক্কার হারাম: গাছ, ঘাস, শিকার ও পড়ে থাকা জিনিসের বিধান

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৮৯২

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَذِهِ مَكَّةُ، حَرَّمَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ، لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَلَا لِأَحَدٍ بَعْدِي، وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَهِيَ سَاعَتِي هَذِهِ حَرَامٌ بِحَرَامِ، اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لَا يُخْتَلَى خَلَاهَا، وَلَا يُعْضَدُ شَجَرُهَا، وَلَا يُنَفَّرُ صَيْدُهَا، وَلَا تَحِلُّ لُقَطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ» فَقَامَ الْعَبَّاسُ وَكَانَ رَجُلًا مُجَرِّبًا، فَقَالَ: إِلَّا الْإِذْخِرَ فَإِنَّهُ لِبُيُوتِنَا وَقُبُورِنَا، فَقَالَ: «إِلَّا الْإِذْخِرَ»

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এই মক্কা নগরীকে মহান ও মহীয়ান আল্লাহ হারাম করেছেন, জমিন ও আকাশ সৃষ্টির দিন থেকে। আমার পূর্বে তা কারো জন্য হালাল ছিল না। আমার পরেও হালাল হবে না। দিনের কিছু সময় তা আমার জন্য হালাল করা হয়েছিল। তা আমার সময় থেকে আল্লাহ তা’আলা কর্তৃক কেয়ামত পর্যন্ত হারাম থাকবে।সেখানকার ঘাস কাটা যাবে না, তার গাছ কাটা যাবে না, তার শিকারকে তাড়ানো যাবে না। আর সেখানে পড়ে থাকা কোনো বস্তু কারো জন্য উঠানো হালাল হবে না ঐ ব্যক্তি ব্যতীত, যে [তা লোকেদের মধ্যে] প্রচার করে। তখন আব্বাস (রাঃ) দাঁড়ালেন তিনি ছিলেন অভিজ্ঞ ও সাহসী লোক। তিনি বললেন: ইযখির নামক ঘাস ব্যতীত? কেননা, তা আমাদের ঘর দুয়ার এবং কবরের জন্য প্রয়োজন হয়। তিনি (ﷺ) বললেন: ইযখির ব্যতীত।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৮৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মক্কার হারাম হওয়ার কথা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ জমিন ও আকাশ সৃষ্টির দিন থেকে মক্কাকে হারাম করেছেন। তাঁর আগে কারো জন্য তা হালাল ছিল না, তাঁর পরেও হবে না। দিনের কিছু সময় তাঁর জন্য হালাল করা হয়েছিল, এরপর কেয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। এই হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান এসেছে: মক্কার ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না, শিকারকে তাড়ানো যাবে না, আর পড়ে থাকা বস্তু শুধু ঘোষণা দেওয়ার জন্য উঠানো যাবে। আব্বাস (রাঃ) ইযখির ঘাসের প্রয়োজনের কথা বললে নবীজি (صلى الله عليه وسلم) সেটিকে ব্যতিক্রম করেন। তাই এই হাদিস মক্কার সম্মান, হারাম এলাকার নিয়ম এবং ইযখির ঘাসের ছাড়—সব একসঙ্গে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কা আল্লাহর পক্ষ থেকে হারাম করা সম্মানিত এলাকা।
  • সেখানে ঘাস কাটা, গাছ কাটা ও শিকার তাড়ানো নিষিদ্ধ বলা হয়েছে।
  • পড়ে থাকা জিনিস শুধু ঘোষণা দেওয়ার জন্য উঠানো যাবে।
  • ইযখির ঘাসের বিষয়ে হাদিসে বিশেষ ছাড় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন