২৪/১০২. অধ্যায়ঃ
যে শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়
সুনানে নাসাঈ : ২৮৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৫৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، لَمَّا نَزَلَ الْجَيْشُ بَابْنِ الزُّبَيْرِ قَبْلَ أَنْ يُقْتَلَ، فَقَالَا: لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ، إِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ، قَالَ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيَهُ، وَحَلَقَ رَأْسَهُ»، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً إِنْ شَاءَ اللَّهُ، أَنْطَلِقُ فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ فَعَلْتُ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: فَإِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي، فَلَمْ يَحْلِلْ مِنْهُمَا حَتَّى أَحَلَّ يَوْمَ النَّحْرِ وَأَهْدَى
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ এবং সালিম ইবনু আবদুল্লাহ তাকে অবহিত করেছেন যে, আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) (শত্রু) সেনা কর্তৃক আক্রান্ত হয়ে শহীদ হওয়ার পূর্বের ঘটনা। তারা আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সাথে এই মর্মে আলাপ করলেন যে, এ বছর হজ্জ না করলে আপনার কোনো সমস্যা নেই। আমরা আশঙ্কা করি যে, আপনার এবং বায়তুল্লাহর মধ্যে প্রতিবন্ধক তৈরি হবে।তিনি বললেন: আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। তখন কাফির কুরায়শরা বায়তুল্লাহর নিকট প্রতিবন্ধকতা সৃষ্টি করল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাদয়ি যাবাহ করলেন, মাথা ন্যাড়া করলেন। তিনি (ইবনু উমর (রাঃ)) বললেন যে, আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, আমি ইনশাআল্লাহ উমরার নিয়ত করলাম। আমি চলতে থাকব যদি আমার ও বায়তুল্লাহর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাহলে তাওয়াফ করব। আর আমার ও বায়তুল্লাহর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকাকালে তিনি যা করেছেন, আমিও তাই করব।তারপর তিনি কিছুক্ষণ চললেন এবং বললেন: উভয়ের অর্থাৎ হজ্জ ও উমরার অবস্থা একই। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমার উমরার সাথে হজ্জকে ওয়াজিব করে নিয়েছি। তিনি এ দুটি থেকে হালাল হলেন না। এমনকি কুরবানির দিন হালাল হলেন এবং কুরবানি করলেন।
