২৪/৮৭. অধ্যায়ঃ
চিল মারা
সুনানে নাসাঈ : ২৮৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৩৩
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ مَا نَقْتُلُ مِنَ الدَّوَابِّ إِذَا أَحْرَمْنَا؟ قَالَ: " خَمْسٌ لَا جُنَاحَ عَلَى مَنْ قَتَلَهُنَّ: الْحِدَأَةُ، وَالْغُرَابُ، وَالْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْكَلْبُ الْعَقُورُ "
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! ইহরাম অবস্থায় আমরা কোন কোন প্রাণী মারতে পারি? তিনি (নবী (ﷺ)) বললেন : পাঁচ প্রকার প্রাণী হত্যা করলে তাতে কোনো পাপ হবে না। তা হলো- চিল, কাক, ইঁদুর, বিচ্ছু ও দংশনকারী কুকুর।
