২৪/৮২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তি যে সকল প্রাণী হত্যা করতে পারে, তন্মধ্যে দংশনকারী কুকুর হত্যা করা
সুনানে নাসাঈ : ২৮২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮২৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ: الْغُرَابُ، وَالْحِدَأَةُ، وَالْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ "
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পাঁচ প্রকার প্রাণী হত্যা করায় মুহরিমের কোনো পাপ নেই। তা হলো- কাক, চিল, বিচ্ছু, ইঁদুর এবং দংশনকারী কুকুর।
