২৪/৮১. অধ্যায়ঃ
যখন মুহরিম ব্যক্তি শিকারের দিকে ইশারা করে তখন হালাল ব্যক্তি তা শিকার করে
সুনানে নাসাঈ : ২৮২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮২৬
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُمْ كَانُوا فِي مَسِيرٍ لَهُمْ، بَعْضُهُمْ مُحْرِمٌ وَبَعْضُهُمْ لَيْسَ بِمُحْرِمٍ، قَالَ: فَرَأَيْتُ حِمَارَ وَحْشٍ فَرَكِبْتُ فَرَسِي، وَأَخَذْتُ الرُّمْحَ فَاسْتَعَنْتُهُمْ فَأَبَوْا أَنْ يُعِينُونِي، فَاخْتَلَسْتُ سَوْطًا مِنْ بَعْضِهِمْ، فَشَدَدْتُ عَلَى الْحِمَارِ فَأَصَبْتُهُ، فَأَكَلُوا مِنْهُ فَأَشْفَقُوا، قَالَ: فَسُئِلَ عَنْ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلْ أَشَرْتُمْ أَوْ أَعَنْتُمْ؟» قَالُوا: لَا، قَالَ: «فَكُلُوا»
আবদুল্লাহ্ ইবন মাওহাব (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান ইবন আবদুল্লাহ ইবন মাওহাব (রহঃ) বলেন, আমি আবদুল্লাহকে তার পিতা আবু কাতাদাহ (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তারা এক সফরে ছিলেন। তাঁদের কেউ কেউ মুহরিম ছিলেন আর কেউ কেউ মুহরিম ছিলেন না। আমি একটি বন্য গাধা দেখতে পেলাম। আমি ঘোড়ায় চড়ে বর্শা নিলাম এবং তাঁদের সাহায্য চাইলাম। কিন্তু তারা তা করতে অস্বীকার করলেন।তারপর আমি তাঁদের একজনের নিকট থেকে একটি তীর নিয়ে ঐ গাধাকে নিক্ষেপ করলাম এবং তাকে ধরে ফেললাম। তারা তা থেকে খেলেন এবং অবৈধ হওয়ার ভয়ও করলেন। বর্ণনাকারী বলেন: নবী (ﷺ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন : তোমরা কি তার দিকে ইশারা অথবা সাহায্য করেছিলে? তাঁরা বললেন : না। তিনি (ﷺ) বললেন : তা হলে খাও।
