২৪/৭৮. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তির জন্য যে শিকার করা পশু খাওয়া বৈধ।

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮১৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ الْبَهْزِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ حَتَّى إِذَا كَانُوا بِالرَّوْحَاءِ إِذَا حِمَارُ وَحْشٍ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ودَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ» فَجَاءَ الْبَهْزِيُّ وَهُوَ صَاحِبُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ وَسَلَّمَ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَسَّمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَايَةِ، بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ وَفِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ رَجُلًا يَقِفُ عِنْدَهُ لَا يُرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ»

বাহযী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় মক্কার উদ্দেশে বের হলেন। তাঁরা 'রওহা' নামক স্থানে পৌঁছে আহত অবস্থায় একটি বন্য গাধা দেখতে পান যা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করা হলে তিনি বলেন: এটা ছেড়ে দাও, হয়তো তার মালিক আসবে। তারপর তার মালিক বাহযী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন : হে আল্লাহর রাসূল! এই গাধার ব্যাপারটি আপনাদের হাতে।পরে রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-কে আদেশ করলে তিনি তা সাথীদের মাঝে বণ্টন করে দেন। তিনি রুওয়াইসা ও আরজ-এর মধ্যবর্তী উসাইয়াহ নামক স্থানে পৌঁছলে দেখা গেল তীরবিদ্ধ একটি হরিণ ছায়ায় শুয়ে আছে। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে আদেশ করলেন, সে যেন এর (হরিণের) নিকট দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ব্যক্তি তাকে অতিক্রম করে যাওয়ার সময় তাকে উত্যক্ত না করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন