২৪/৭৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি 'হাদয়ি' সাথে নেয়নি তার জন্য হাজ্জ ভঙ্গ করে 'উমরার বৈধতা
হজ্জের মাসে উমরা: জাহিলী ধারণা থেকে নববী নির্দেশনা
সুনানে আন-নাসায়ী : ২৮১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৮১৩
أَخْبَرَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ وَاصِلِ بْنِ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانُوا يُرَوْنَ أَنَّ الْعُمْرَةَ، فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ، وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرَ، وَيَقُولُونَ: إِذَا بَرَأَ الدَّبَرْ، وَعَفَا الْوَبَرْ، وَانْسَلَخَ صَفَرْ - أَوْ قَالَ: دَخَلَ صَفَرْ - فَقَدْ حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ، فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ «فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً» فَتَعَاظَمَ ذَلِكَ عِنْدَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ؟ قَالَ: «الْحِلُّ كُلُّهُ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে লোকেরা মনে করত যে, হজ্জের মাসে উমরা করা জমিনের বুকে গুরুতর পাপ। তারা মুহাররম মাসকে সফর মাস সাব্যস্ত করত এবং বলত : "যখন উটের পিঠের ক্ষত শুকিয়ে যায়, পশম উঠে যায় এবং সফর মাস শেষ হয়ে যায় অথবা বলেছিলেন : সফর মাস শুরু হয়ে যায়, তখন যে উমরা করতে চায় তার জন্য উমরা হালাল হয়ে যায়।”তারপর নবী (ﷺ) এবং তার সাহাবীগণ জিলহজ মাসের চতুর্থ তারিখের ভোরে হজ্জের ইহরাম বাঁধা অবস্থায় মক্কায় পৌঁছলেন। তিনি (ﷺ) আদেশ করেন, সবাই যেন হজ্জকে উমরায় পরিবর্তিত করে ফেলে। এটি তাদের নিকট গুরুতর মনে হল। তাঁরা বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! কেমন হালাল? তিনি (ﷺ) বললেন : সবকিছু হালাল।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৮১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হজ্জের মাসে উমরা নিয়ে জাহিলী যুগের একটি ভুল ধারণা উল্লেখ করা হয়েছে। তখন কিছু লোক মনে করত, হজ্জের মাসে উমরা করা বড় পাপ। তারা সফর মাস নিয়ে নিজেদের কথা বলত এবং নির্দিষ্ট সময়ের পর উমরা হালাল মনে করত। এরপর নবী (صلى الله عليه وسلم) ও তাঁর সাহাবীগণ জিলহজের চতুর্থ তারিখ সকালে মক্কায় আসেন, তখন তারা হজ্জের ইহরামে ছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাদের নির্দেশ দেন, সেটিকে উমরায় পরিণত করতে। সাহাবীদের কাছে বিষয়টি বড় মনে হলো। তারা জিজ্ঞেস করলেন, কেমন হালাল। তিনি বললেন, সবকিছু হালাল। হজ্জের মাসে উমরার হাদিসে ভুল ধারণা থেকে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশে ফিরে আসার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জাহিলী যুগের ধারণা দ্বীনের দলিল নয়।
- নবী (صلى الله عليه وسلم) হজ্জের ইহরামকে উমরায় পরিণত করার নির্দেশ দিয়েছেন।
- সাহাবীরা বুঝতে না পারলে সরাসরি প্রশ্ন করেছেন।
