২৪/৭২. অধ্যায়ঃ
কুরবানীর জন্তুকে কিলাদা পরানোর মাধ্যমে কি ইহ্রাম বাঁধা ওয়াজিব হয়ে যায়?
সুনানে নাসাঈ : ২৭৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৯৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كُنْتُ لَأَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُخْرَجُ بِالْهَدْيِ مُقَلَّدًا، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقِيمٌ مَا يَمْتَنِعُ مِنْ نِسَائِهِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদয়ির কিলাদা পাকিয়ে দিতাম। হাদির কিলাদা পরিহিত অবস্থায় বের করা হতো। অথচ রাসূলুল্লাহ (ﷺ) তখনও মদিনায় অবস্থান করতেন এবং তাঁর স্ত্রীদের (সম্ভোগ) থেকে বিরত থাকতেন না।
[২] তওয়াফে যিয়ারত না করা পর্যন্ত হাজীদের জন্য স্ত্রীসম্ভোগ হালাল নয়।
