২৪/৫১. অধ্যায়ঃ
তালবিয়াহ্ পাঠের সময় হাজ্জ বা 'উমরাহ্-এর উল্লেখ ত্যাগ করা
বিদায় হজ্জের শুরু: নবী صلى الله عليه وسلم-কে অনুসরণের আগ্রহ
সুনানে আন-নাসায়ী : ২৭৪০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৭৪০
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «مَكَثَ بِالْمَدِينَةِ تِسْعَ حِجَجٍ، ثُمَّ أُذِّنَ فِي النَّاسِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجِّ هَذَا الْعَامِ» فَنَزَلَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَفْعَلُ مَا يَفْعَلُ، «فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقِعْدَةِ»، وَخَرَجْنَا مَعَهُ، قَالَ جَابِرٌ: «وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا عَلَيْهِ، يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ»، وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا، فَخَرَجْنَا لَا نَنْوِي إِلَّا الْحَجَّ
জা’ফর ইব্ন মুহাম্মাদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট গিয়ে নবী (ﷺ)-এর হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) মদিনায় নয় বছর অবস্থান করেন। তারপর জনসাধারণের মধ্যে ঘোষণা দেয়া হলো যে, রাসূলুল্লাহ (ﷺ) এ বছর হজ্জ করতে যাবেন। এ সংবাদে মদিনায় বহু লোকের সমাগম হলো। সকলেই কামনা করছিল যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ [করে হজ্জ সমাপন] করতে পারে এবং তিনি যা করেন তা করে। রাসূলুল্লাহ (ﷺ) যিলকদ মাসের পাঁচ দিন বাকী থাকতে মদিনা থেকে রওনা হন। আর আমরাও তাঁর সাথে বের হই। জাবির (রাঃ) বলেন: এ সময় রসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যেই ছিলেন, তাঁর ওপর কুরআন অবতীর্ণ হচ্ছিল আর তিনি এর মর্ম অনুধাবন করছিলেন। তদানুযায়ী তিনি (ﷺ) যা করতেন, আমরাও তা করতাম। আমরা হজ্জ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বের হইনি।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর কাছ থেকে নবী صلى الله عليه وسلم-এর হজ্জের শুরু সম্পর্কে জানা যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মদিনায় নয় বছর অবস্থান করেন। এরপর ঘোষণা দেওয়া হয় যে তিনি এ বছর হজ্জে যাবেন। তখন বহু মানুষ মদিনায় আসেন। তাঁদের সবার ইচ্ছা ছিল রাসূল صلى الله عليه وسلم-এর অনুসরণ করা এবং তিনি যা করেন তা করা। নবী صلى الله عليه وسلم যিলকদ মাসের পাঁচ দিন বাকি থাকতে রওনা হন, সাহাবীরাও সঙ্গে বের হন। জাবির (রাঃ) বলেন, নবী صلى الله عليه وسلم তাঁদের মাঝেই ছিলেন, তাঁর ওপর কুরআন নাযিল হচ্ছিল এবং তিনি তার অর্থ জানতেন। তাই তিনি যা করতেন, তাঁরা তা করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর হজ্জের আমল সরাসরি অনুসরণ করতে আগ্রহী ছিলেন।
- রাসূল صلى الله عليه وسلم যা করতেন, সাহাবীরা সেটিই করতেন।
- হজ্জের শিক্ষা নেওয়ার বড় উৎস হলো নবী صلى الله عليه وسلم-এর বাস্তব আমল।
