২৪/৪৪. অধ্যায়ঃ

মুহরিমের জন্য খালুক ব্যবহার করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭০৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَعَلَيْهِ مُقَطَّعَاتٌ وَهُوَ مُتَضَمِّخٌ بِخَلُوقٍ، فَقَالَ: أَهْلَلْتُ بِعُمْرَةٍ فَمَا أَصْنَعُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ» قَالَ: كُنْتُ أَتَّقِي هَذَا، وَأَغْسِلُهُ، فَقَالَ: «مَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ، فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ»

সাফওয়ান ইবন ইয়া'লা (রহঃ) হতে বর্ণিতঃ

সাফওয়ান ইবন ইয়ালা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলো তখন সে উমরার ইহরাম বাঁধা। তার গায়ে কয়েক টুকরা কাপড়ে তৈরি পোশাক ছিল। সে খালুক লাগিয়েছিল। সে বলল: আমি উমরার ইহরাম বেঁধেছি, এখন আমার কি করণীয়? নবী (ﷺ) তাকে বললেন: তুমি তোমার হজ্জে কি করতে? সে বলল: আমি এটা পরিত্যাগ করতাম এবং ধুয়ে ফেলতাম। তিনি (ﷺ) বললেন: তুমি তোমার হজ্জে যা করতে উমরাতেও তাই করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন