২৪/২৬. অধ্যায়ঃ
ইহ্রাম বাঁধার জন্য গোসল করা
সুনানে নাসাঈ : ২৬৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৬৪
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ النَّسَائِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرٍ، أَنَّهُ خَرَجَ حَاجًّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّةَ الْوَدَاعِ، وَمَعَهُ امْرَأَتُهُ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ الْخَثْعَمِيَّةُ، فَلَمَّا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ، وَلَدَتْ أَسْمَاءُ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ، فَأَتَى أَبُو بَكْرٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، «فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْمُرَهَا، أَنْ تَغْتَسِلَ ثُمَّ تُهِلَّ بِالْحَجِّ، وَتَصْنَعَ مَا يَصْنَعُ النَّاسُ، إِلَّا أَنَّهَا لَا تَطُوفُ بِالْبَيْتِ»
আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলেন। তখন তাঁর সাথে তাঁর স্ত্রী আসমা বিনত উমাইস (রাঃ) খছ‘আমিয়া-ও ছিলেন। যখন তাঁরা যুল-হুলাইফায় অবস্থান করছিলেন, তখন আসমা (রাঃ) মুহাম্মাদ ইবনু আবু বকর (রাঃ)-কে প্রসব করেন।আবু বকর (রাঃ) নবি (ﷺ)-কে এ সংবাদ দিলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে (আবু বকর-কে) বললেন, তিনি যেন তাঁকে (আসমা-কে) গোসল করে হজ্জের ইহরাম বাঁধতে আদেশ দেন। এরপর অন্যান্য লোক (হজ্জের আমলরূপে) যা করে সেও তা করবে, তবে বায়তুল্লাহর তওয়াফ করবে না।
