২৪/২৪. অধ্যায়ঃ
যুহুলায়ফায় রাতযাপন
সুনানে নাসাঈ : ২৬৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৬০
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُوَيْدٍ، عَنْ زُهَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " أَنَّهُ وَهُوَ فِي الْمُعَرَّسِ بِذِي الْحُلَيْفَةِ أُتِيَ فَقِيلَ لَهُ: إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ "
আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) তখন 'যুলহুলাইফা'য় রাত যাপন করেন। সে সময় তাঁর নিকট ওহী এলো এবং তাঁকে বলা হলো : আপনি বরকতময় উপত্যকায় আছেন।
