২৪/২৩. অধ্যায়ঃ
যাদের পরিবার মীক্বাতের মধ্যে বসবাস করে
সুনানে নাসাঈ : ২৬৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৫৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا، فَهُنَّ لَهُمْ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ، حَتَّى أَنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) মদিনাবাসীদের জন্য ‘যুলহুলাইফা’, সিরিয়াবাসীদের জন্য ‘জুহফা’, ইয়ামানবাসীদের জন্য ‘ইয়ালামলাম’, নাজদবাসীদের জন্য ‘কর্ণ’ কে মীকাত হিসেবে নির্ধারণ করেছেন। এসব স্থান ঐ সব লোকেদের সাথে ঐ লোকেদের জন্যও যারা এ সকল স্থান দিয়ে হজ্জ ও উমরার উদ্দেশে [গমন করে]। ঐ সকল স্থানের অধিবাসী ছাড়া [ভেতরে যারা হজ্জ ও উমরার ইচ্ছা করে,] অন্য লোকেরা নিজ নিজ পরিবার [বাসস্থান] থেকে ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীরাও তালবিয়া পাঠ করবে মক্কা থেকেই।
