১/১৭১. অধ্যায়ঃ
অপবিত্র ব্যক্তির কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকা
সুনানে নাসাঈ : ২৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ: أَتَيْتُ عَلِيًّا أَنَا وَرَجُلَانِ فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنَ الْخَلَاءِ فَيَقْرَأُ الْقُرْآنَ، وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ، وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ عَنِ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ»
আবদুল্লাহ ইব্ন সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং অন্য দুজন আলী (রাঃ)-এর কাছে গেলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগার হতে বের হয়ে কুরআন পড়তেন এবং আমাদের সঙ্গে গোশত খেতেন। অপবিত্র অবস্থা ছাড়া তাঁকে কোন কিছুই কুরআন পাঠ হতে বিরত রাখত না।
