২৪/১৩. অধ্যায়ঃ
নারীর পক্ষ হতে পুরুষের হাজ্জ করা
সুনানে নাসাঈ : ২৬৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৪৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي عَجُوزٌ كَبِيرَةٌ، وَإِنْ حَمَلْتُهَا لَمْ تَسْتَمْسِكْ، وَإِنْ رَبَطْتُهَا خَشِيتُ أَنْ أَقْتُلَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أُمِّكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَحُجَّ عَنْ أُمِّكَ»---[حكم الألباني] شاذ
ফযল ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বাহনের উপর নবী (ﷺ)-এর পেছনে উপবিষ্ট ছিলেন। এমন সময় একলোক তাঁর কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার মাতা খুবই বৃদ্ধা, তাঁকে বাহনের উপর উঠালে তিনি স্থির থাকতে অক্ষম। আবার বাহনে বেঁধে বসিয়ে দিলে আশঙ্কা যে, আমি হয়ত তাঁকে হত্যা করেই ফেলব। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কি ধারণা! যদি তোমার মাতার ঋণ থাকতো, তাহলে তুমি তা পরিশোধ করতে কি? সে বলল: হ্যাঁ। তখন তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি তোমার মাতার পক্ষ হতে হজ্জ আদায় করে দাও।
[১] ফযল (রাঃ) তখন কিশোর বয়েসের ছিলেন এবং কৈশোরের চপলতার এদিক সেদিক তাকাচ্ছিলেন।
