২৩/৭৯. অধ্যায়ঃ

হৃদয় আকৃষ্ট করার জন্য দান করা

কুরআন তিলাওয়াত করেও ভুল পথে যাওয়ার সতর্কতা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৭৮

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَعَثَ عَلِيٌّ وَهُوَ بِالْيَمَنِ بِذُهَيْبَةٍ بِتُرْبَتِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَسَمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ: الْأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَعَلْقَمَةَ بْنِ عُلَاثَةَ الْعَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلَابٍ، وَزَيْدٍ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ فَغَضِبَتْ قُرَيْشٌ - وَقَالَ مَرَّةً أُخْرَى: صَنَادِيدُ قُرَيْشٍ - فَقَالُوا: تُعْطِي صَنَادِيدَ نَجْدٍ، وَتَدَعُنَا قَالَ: «إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ لِأَتَأَلَّفَهُمْ» فَجَاءَ رَجُلٌ كَثُّ اللِّحْيَةِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، غَائِرُ الْعَيْنَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، مَحْلُوقُ الرَّأْسِ، فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ، قَالَ: «فَمَنْ يُطِيعُ اللَّهَ عَزَّ وَجَلَّ إِنْ عَصَيْتُهُ أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الْأَرْضِ وَلَا تَأْمَنُونِي»، ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَاسْتَأْذَنَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فِي قَتْلِهِ يَرَوْنَ أَنَّهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَقْتُلُونَ أَهْلَ الْإِسْلَامِ، وَيَدَعُونَ أَهْلَ الْأَوْثَانِ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ، كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ لَئِنْ أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ»

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

‘আলি (রাঃ) (শাসকরূপে) ইয়ামানে অবস্থানকালে মাটিমিশ্রিত কিছু স্বর্ণ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে প্রেরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) সেগুলো চারজন ব্যক্তির মাঝে ভাগ-বণ্টন করে দিলেন: আকরা ইবনু হাবিস আল হানযালি, উয়াইনাহ ইবনু বদর আল ফাযারি, আলকামা ইবনু উলাসা আল আমিরি পরবর্তীতে কিলাবী এবং যায়দ আত তাহি (রাঃ) পরবর্তীতে বানু নাবহান।তখন কুরাইশ বংশের লোকজন রাগান্বিত হলেন। (রাবী) অন্যত্র বলেছেন- কুরাইশের সর্দারগণ। তারা বললেন, আপনি নাজদের সর্দারদেরকে দিচ্ছেন আর আমাদের বাদ দিচ্ছেন? তিনি (ﷺ) বললেন যে, আমি এ রকম করছি তাদের হৃদয় আকৃষ্টের জন্য। এমন সময় ঘন শশ্রু, উত্থিত চোয়াল, কোটরগত চোখ, উঁচু গলা এবং ন্যাড়া মাথাওয়ালা এক ব্যক্তি এসে বলল যে, হে মুহাম্মাদ (ﷺ)! আল্লাহকে ভয় কর! তখন তিনি (ﷺ) বললেন: আমি যদি মহান আল্লাহ তা’আলার অবাধ্য হই তাহলে আর কে আছে আল্লাহ তা’আলার বাধ্য হবে? তিনি তো আমাকে পৃথিবীবাসীর জন্য বিশ্বস্ত পাঠিয়েছেন আর তোমরা আমাকে বিশ্বস্ত মনে করছ না?এরপর সে ব্যক্তি চলে গেল। উপস্থিত লোকেদের একজন তাকে হত্যা করার অনুমতি চাইল। লোকের ধারণা যে, অনুমতি প্রার্থনাকারী ছিলেন খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই ব্যক্তির ঔরসে এমন কিছু লোক জন্মগ্রহণ করবে যারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তারা ইসলাম থেকে এ রকমভাবে দূরে সরে যাবে, যে রকম নিক্ষিপ্ত তীর পশুকে ছেদ করে পার হয়ে যায়। আমি যদি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে এমনভাবে হত্যা করতাম, যে রকমভাবে আদ গোত্রের লোকেদেরকে হত্যা (ধ্বংস) করা হয়েছিল।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘আলি (রাঃ) প্রেরিত স্বর্ণ বণ্টনের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কয়েকজনকে তা দিলেন তাদের হৃদয় আকৃষ্ট করার জন্য। এরপর এক ব্যক্তি এসে নবী (صلى الله عليه وسلم)-কে আল্লাহকে ভয় করতে বলল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উত্তর দিলেন, তিনি যদি আল্লাহর অবাধ্য হন, তাহলে আর কে আল্লাহর আনুগত্য করবে? পরে তিনি বলেন, এই ব্যক্তির বংশধরদের মধ্যে এমন লোক হবে যারা কুরআন পড়বে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা মুসলিমদের হত্যা করবে এবং মূর্তিপূজারীদের ছেড়ে দেবে। হাদিসটি বাহ্যিক ধর্মীয় ভাষা বা তিলাওয়াতের ওপর অহংকার না করে সত্য আনুগত্য, নবীর প্রতি আস্থা এবং মুসলিমদের রক্তের সম্মান রক্ষার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুধু কুরআন পড়া নয়, তার শিক্ষা হৃদয়ে নেওয়া জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত নিয়ে বেয়াদবি করা ভয়ংকর বিষয়।
  • মুসলিমদের রক্ত ও নিরাপত্তা রক্ষা করা গুরুতর দায়িত্ব।
  • বাহ্যিক ধার্মিকতা থাকলেও ভ্রান্ত চিন্তা থেকে সতর্ক থাকতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন