২৩/৭৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহান ও মহীয়ান আল্লাহর নামে চায়
ইসলামের পরিচয়: সালাত, যাকাত ও মুসলিম ভ্রাতৃত্বের শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ২৫৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৬৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ بَهْزَ بْنَ حَكِيمٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ مَا أَتَيْتُكَ حَتَّى حَلَفْتُ أَكْثَرَ مِنْ عَدَدِهِنَّ لِأَصَابِعِ يَدَيْهِ، أَلَّا آتِيَكَ، وَلَا آتِيَ دِينَكَ، وَإِنِّي كُنْتُ امْرَأً لَا أَعْقِلُ شَيْئًا، إِلَّا مَا عَلَّمَنِي اللَّهُ وَرَسُولُهُ، وَإِنِّي أَسْأَلُكَ بِوَجْهِ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَا بَعَثَكَ رَبُّكَ إِلَيْنَا؟ قَالَ: «بِالْإِسْلَامِ» قَالَ: قُلْتُ وَمَا آيَاتُ الْإِسْلَامِ؟ قَالَ: " أَنْ تَقُولَ: أَسْلَمْتُ وَجْهِي إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، وَتَخَلَّيْتُ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، كُلُّ مُسْلِمٍ عَلَى مُسْلِمٍ مُحَرَّمٌ أَخَوَانِ نَصِيرَانِ لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ مُشْرِكٍ بَعْدَمَا أَسْلَمَ عَمَلًا، أَوْ يُفَارِقَ الْمُشْرِكِينَ إِلَى الْمُسْلِمِينَ "
বাহ্য্ ইব্ন হাকীম (রহঃ) হতে বর্ণিতঃ
বাহয ইবন হাকীম (রহঃ) তার দাদা হতে বর্ণনা করেন। আমি বললাম, হে আল্লাহর নবী (ﷺ)! আমি আপনার কাছে আসার পূর্বে আমার দুই হাতের অঙ্গুলির সংখ্যার চাইতেও বেশি সংখ্যক কসম করেছিলাম যে, আমি আপনার কাছে আসব না এবং আপনার ধর্মও কবুল করব না। এখন আমি মহান ও মহীয়ান আল্লাহর ওয়াস্তে আপনার কাছে জানতে চাই, আপনার প্রতিপালক আপনাকে কোন বিষয় দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন?তিনি (ﷺ) বললেন, ইসলামসহ [দিয়ে পাঠিয়েছেন]। আমি বললাম, ইসলামের পরিচয় কি? তিনি (ﷺ) বললেন, তুমি বলবে যে, আমি আমার মুখমণ্ডল মহান ও মহীয়ান আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম এবং মুক্ত হলাম [শিরক পরিত্যাগ করলাম]। আর তুমি সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে। প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের জন্য সম্মানের পাত্র, তারা দুই ভাই—একে অন্যের সাহায্যকারী। মহান ও মহীয়ান আল্লাহ মুশরিকদের ইসলাম গ্রহণ সত্ত্বেও তাদের কোনো আমল কবুল করবেন না, যতক্ষণ না তারা মুশরিকদেরকে পরিত্যাগ করে মুসলিমদের কাছে চলে আসে।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চান, আল্লাহ তাঁকে কী বিষয় দিয়ে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, ইসলামসহ। এরপর ইসলামের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া, শিরক থেকে মুক্ত হওয়া, সালাত আদায় করা এবং যাকাত দেওয়া। তিনি আরও বলেন, প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের জন্য সম্মানের পাত্র; তারা দুই ভাই এবং একে অন্যের সাহায্যকারী। হাদিসে আরও এসেছে, মুশরিকদের ইসলাম গ্রহণের পর তাদের আমল কবুল হওয়ার জন্য মুশরিকদের ছেড়ে মুসলিমদের কাছে আসার কথা। এই হাদিসের মূল শিক্ষা হলো, ইসলাম শুধু মুখের দাবি নয়; এতে আল্লাহর কাছে আত্মসমর্পণ, শিরক ত্যাগ, সালাত, যাকাত এবং মুসলিম সমাজের সঙ্গে ভ্রাতৃত্ব আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলামের মূল হলো আল্লাহর দিকে ফিরে আসা ও শিরক ত্যাগ করা।
- সালাত ও যাকাত ইসলামের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
- মুসলিমরা একে অন্যের সম্মান রক্ষা করবে এবং সাহায্য করবে।
- ঈমানের দাবির সঙ্গে বাস্তব আনুগত্য ও আলাদা পরিচয়ও গুরুত্বপূর্ণ।
