২৩/৬৯. অধ্যায়ঃ
যা দান করা হয়েছে তার খোটা দেয়া
সুনানে নাসাঈ : ২৫৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৬২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوثُ، وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى "---[حكم الألباني] حسن صحيح
সালিম এর পিতা আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:কেয়ামতের দিন তিন ব্যক্তির প্রতি মহান ও মহীয়ান আল্লাহ তাকাবেন না (রহমাতের দৃষ্টিতে দেখবেন না): পিতা-মাতার অবাধ্য, পুরুষের বেশধারী নারী এবং দাইয়ুস।আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না: পিতা-মাতার অবাধ্য (সন্তান), মাদকাসক্ত ব্যক্তি (যে মদ্যপ তাওবাহ ছাড়া মৃত্যুবরণ করে) এবং দান করে খোঁটা দানকারী ব্যক্তি।
