২৩/৬১. অধ্যায়ঃ
কৃপণের সদাক্বাহ্ করা
সুনানে নাসাঈ : ২৫৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৪৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الْبَخِيلِ، وَالْمُتَصَدِّقِ، مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُنَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَةٍ، اتَّسَعَتْ عَلَيْهِ، حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ الْبَخِيلُ بِصَدَقَةٍ، تَقَبَّضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا، وَتَقَلَّصَتْ عَلَيْهِ»، وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلَا تَتَّسِعُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কৃপণ এবং দানশীল ব্যক্তির দৃষ্টান্ত এমন দুজন ব্যক্তির ন্যায় যাদের গায়ে দুটি লোহার বর্ম রয়েছে। [যার দরুন] তাদের হাত গলার হাঁসুলীর [কণ্ঠনালীর] সাথে লেগে রয়েছে। দানশীল ব্যক্তি যদি কোনো কিছু দান করতে চায় তখন তা প্রশস্ত হয়ে যায় এবং এমনকি যে, তার পদচিহ্নকে মুছে ফেলে। আর কৃপণ যখন কোনো কিছু দান করতে ইচ্ছা করে তখন প্রতিটি কড়া তার পার্শ্ববর্তীটির সঙ্গে সংকুচিত হয়ে যায় এবং আঁটসাঁট হয়ে যায়, আর তার দুই হাত তার কণ্ঠনালীর সঙ্গে লেগে যায়। আর রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, সে তা প্রশস্ত করতে চায় কিন্তু প্রশস্ত হয় না।
[১] রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে, দানশীল ব্যক্তি যখন দান করে তখন তার মন বড় হয়ে যায়, সে সন্তুষ্টচিত্তে দান করে। কৃপণ ব্যক্তির মনে যদি কখনও দান করার ধারনা আসেও তখন তার মন সঙ্কুচিত হয়ে যায়, দানের প্রবৃত্তি জন্মে না। হাত যেন ছোট হয়ে যায়, দানের স্পৃহা হয় না।
