২৩/৬০. অধ্যায়ঃ

সর্বোত্তম সদাক্বাহ্ কোন্টি?

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৪৬

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أَعْتَقَ رَجُلٌ مِنْ بَنِي عُذْرَةَ عَبْدًا لَهُ عَنْ دُبُرٍ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَكَ مَالٌ غَيْرُهُ» قَالَ: لَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي»، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَدَوِيُّ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ، فَجَاءَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَفَعَهَا إِلَيْهِ، ثُمَّ قَالَ: " ابْدَأْ بِنَفْسِكَ، فَتَصَدَّقْ عَلَيْهَا، فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ، فَإِنْ فَضَلَ شَيْءٌ عَنْ أَهْلِكَ، فَلِذِي قَرَابَتِكَ، فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ، فَهَكَذَا، وَهَكَذَا يَقُولُ: بَيْنَ يَدَيْكَ، وَعَنْ يَمِينِكَ، وَعَنْ شِمَالِكَ "

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

উযরাহ গোত্রের জনৈক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর আজাদ হওয়ার ঘোষণা দিল। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি তাকে বললেন, তোমার কি এ গোলাম ছাড়া অন্য কোনো সম্পদ আছে? সে বলল, না।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ গোলামকে আমার কাছ থেকে কে কিনে নেবে? তখন নুয়াইম ইবন আব্দুল্লাহ আল আদাভী (রাঃ) তাকে আটশত দিরহাম দিয়ে কিনে নিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ঐ দিরহাম নিয়ে ঐ লোকটিকে দিয়ে বললেন, তুমি নিজের থেকে (ব্যয়) শুরু কর, (অর্থাৎ) নিজের জন্য দান কর। কিছু অবশিষ্ট থাকলে তা তোমার পরিবার-পরিজনের জন্য (খরচ কর)। তারপর কিছু উদ্বৃত্ত থাকলে তা তোমার আত্মীয়-স্বজনের জন্য (খরচ কর)। তারপরও কিছু অবশিষ্ট থাকলে তা এ রকম এ রকমভাবে খরচ করবে। বুঝতে চাইলেন যে, তোমার সামনে, তোমার ডানে ও তোমার বামে ব্যয় করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন