২৩/৫৬. অধ্যায়ঃ
গোলামের দান-খয়রাত করা
সুনানে নাসাঈ : ২৫৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ عُمَيْرًا مَوْلَى آبِي اللَّحْمِ، قَالَ: أَمَرَنِي مَوْلَايَ أَنْ أُقَدِّدَ لَحْمًا، فَجَاءَ مِسْكِينٌ، فَأَطْعَمْتُهُ مِنْهُ، فَعَلِمَ بِذَلِكَ مَوْلَايَ فَضَرَبَنِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَاهُ، فَقَالَ: «لِمَ ضَرَبْتَهُ» فَقَالَ: يُطْعِمُ طَعَامِي بِغَيْرِ أَنْ آمُرَهُ - وَقَالَ مَرَّةً أُخْرَى: بِغَيْرِ أَمْرِي - قَالَ: «الْأَجْرُ بَيْنَكُمَا»
উমায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আবু লাহাম (রাঃ)-এর গোলাম উমাইর (রাঃ) বলেছেন, আমাকে আমার মনিব গোশত কাটতে বললেন। তখন একজন অভাবী এলে আমি তাকে সেখান থেকে কিছু দিলাম। আমার মনিব তা জানতে পেরে আমাকে আঘাত করলেন। আমি যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলাম তখন তিনি (ﷺ) তাকে ডেকে বললেন যে, তুমি তাকে কেন আঘাত করেছ? তিনি বললেন, কারণ সে আমার খাবার আমার অনুমতি ছাড়া খাওয়ার জন্য দান করে দিয়েছে। তখন তিনি (ﷺ) বললেন, সওয়াব তো তোমরা দু'জনেই পাবে।
