২৩/৫৫. অধ্যায়ঃ
কেউ অভাবগ্রস্ত অবস্থায় দান করলে তা কি তাকে ফিরিয়ে দেয়া হবে?
সুনানে নাসাঈ : ২৫৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، عَنْ عِيَاضٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّانِيَةَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّالِثَةَ، فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا» فَتَصَدَّقُوا، فَأَعْطَاهُ ثَوْبَيْنِ ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا» فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَلَمْ تَرَوْا إِلَى هَذَا، أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ بِهَيْئَةٍ بَذَّةٍ فَرَجَوْتُ أَنْ تَفْطِنُوا لَهُ، فَتَتَصَدَّقُوا عَلَيْهِ، فَلَمْ تَفْعَلُوا، فَقُلْتُ: تَصَدَّقُوا، فَتَصَدَّقْتُمْ فَأَعْطَيْتُهُ ثَوْبَيْنِ، ثُمَّ قُلْتُ: تَصَدَّقُوا، فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ، خُذْ ثَوْبَكَ، وَانْتَهَرَهُ "---[حكم الألباني] حسن الإسناد
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, “তুমি দু’রাকাত সালাত আদায় করে নাও।” তারপর সে দ্বিতীয় জুমায়ও এলো। তখনও নবী (ﷺ) খুৎবা দিচ্ছিলেন। তিনি বললেন, “তুমি দু’ রাকাত সালাত আদায় করে নাও।” তৃতীয় জুমায়ও সে এলো। তিনি বললেন, “তুমি দু’রাকাত সালাত আদায় করে নাও।” এরপর বললেন, “তোমরা সদাকা কর! তোমরা সদাকা কর।” আর তিনি তাকে দুইটি দান করলেন। আবার বললেন, “তোমরা সাদাকাহ কর!” তখন সে তার দুইটি কাপড়ের একটি দিয়ে [সদাকা করে] দিল।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমরা কি এ ব্যক্তিকে দেখেছো? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল, তখন আমি আশা করেছিলাম যে, তোমরা তার অবস্থার প্রতি লক্ষ্য করে তাকে কিছু সদাকা করবে। কিন্তু তোমরা তা করলে না। তখন আমি বললাম, তোমরা সদাকা কর। তখন তোমরা সদাকা করলে এবং আমি তাকে দুইটি কাপড় দিলাম। এরপর আমি বললাম, তোমরা সাদাকাহ কর। তখন সে তার দুইটি কাপড়ের একটি দিয়ে [সাদাকাহ করে] দিল।” [রসূলুল্লাহ (ﷺ) ঐ ব্যক্তিকে বললেন,] “তুমি তোমার কাপড় নিয়ে নাও”- তাকে [মৃদু] ধমক দিলেন।
