২৩/৫০. অধ্যায়ঃ
উপরের হাত প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ২৫৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدٌ، وَعُرْوَةُ، سَمِعَا حَكِيمَ بْنَ حِزَامٍ، يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ، لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا، خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى»
হাকীম ইব্ন হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
হাকীম ইবন হিজাম (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একবার সাহায্য চাইলে তিনি আমাকে দান করলেন। আবার চাইলে আবারও তিনি আমাকে দান করলেন। পুনরায় সাহায্য চাইলে তিনি দান করে বললেন যে, এ সমস্ত ধন-সম্পদ খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। তাই যে ব্যক্তি সেগুলো মনের প্রশান্তির সঙ্গে গ্রহণ করবে সেগুলোতে তার জন্য বরকত দেয়া হবে। আর যে ব্যক্তি তা লোভাতুর অন্তরে গ্রহণ করে তখন তাতে বরকত দেয়া হবে না। আর সে ব্যক্তি তার মতো হবে যে খাবে কিন্তু পরিতৃপ্ত হবে না। আর উপরের (দাতা) হাত নিচের (গ্রহীতার) হাত থেকে উত্তম।
