২৩/৪৭. অধ্যায়ঃ
অজ্ঞাতসারে কোনো স্বচ্ছল ব্যক্তিকে যাকাত [ও সদাক্বায়ে ফিত্র] দিয়ে দিলে
সুনানে নাসাঈ : ২৫২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫২৩
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ بِهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: " قَالَ رَجُلٌ: لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ، قَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، وَعَلَى سَارِقٍ، وَعَلَى غَنِيٍّ، فَأُتِيَ فَقِيلَ لَهُ: أَمَّا صَدَقَتُكَ فَقَدْ تُقُبِّلَتْ، أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ بِهِ مِنْ زِنَاهَا، وَلَعَلَّ السَّارِقَ أَنْ يَسْتَعِفَّ بِهِ عَنْ سَرِقَتِهِ، وَلَعَلَّ الْغَنِيَّ أَنْ يَعْتَبِرَ فَيُنْفِقَ مِمَّا أَعْطَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
হুরায়রাহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: [বনী ইসরাঈলের] কোনো এক লোক বলল যে, নিশ্চয়ই আমি কিছু সদকা করব। সে সদকা নিয়ে বের হয়ে সেগুলো এক চোরের হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, একজন চোরকে সদকা করা হয়েছে। সে বলল, “হে আল্লাহ! তোমার প্রশংসা একজন চোরকে (সদকা করেছি)।” সে বলল, “অবশ্যই আমি সদকা করব।” সদকা নিয়ে বের হয়ে তা এক ব্যভিচারিণীর হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, গত রাতে একজন ব্যভিচারিণীকে সদকা করা হয়েছে। সে বলল যে, “হে আল্লাহ! তোমার প্রশংসা এক ব্যভিচারিণীকে আমি সদকা করেছি। আমি অবশ্যই আবারো সদকা করব।” সে সদকা নিয়ে বের হয়ে তা এক স্বচ্ছল ব্যক্তির হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, একজন স্বচ্ছল ব্যক্তিকে সদকা দেয়া হয়েছে। সে বলল, “হে আল্লাহ! তোমার প্রশংসা যে, একজন চোর, একজন ব্যভিচারিণী এবং একজন স্বচ্ছল ব্যক্তিকে সদকা করেছি।”তাকে স্বপ্নে দেখানো হল যে, “তোমার সদকা কবুল করে নেয়া হয়েছে। ব্যভিচারিণী, সে প্রাপ্ত সদকা দ্বারা ব্যভিচার করা হতে নিবৃত্ত থাকবে এবং চোরও চুরি করা হতে নিবৃত্ত হবে। আর স্বচ্ছল ব্যক্তি, সে হয়ত উপদেশ গ্রহণ করবে এবং তাকে মহান ও মহীয়ান আল্লাহ যে সম্পদ দান করেছেন, তা থেকে দান করবে।”
