১/১৫৮. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তি মাথায় যতটুকু পানি ঢাললে যথেষ্ট হবে
সুনানে নাসাঈ : ২৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫০
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: تَمَارَوْا فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: إِنِّي لَأَغْسِلُ كَذَا وَكَذَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ»
জুবায়র ইব্ন মুত’ঈম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে সাহাবীগণ গোসল সম্পর্কে বিতর্কে লিপ্ত হলেন। তাঁদের কেউ বললেন, আমি এভাবে গোসল করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কিন্তু আমি আমার মাথায় তিন অঞ্জলি পানি প্রবাহিত করি।
