২৩/১৫. অধ্যায়ঃ

মালের মালিকের যাকাত আদায়কারীকে বাছার সুযোগ দেয়া ছাড়াই যাকাত দেয়া।

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৬৪

أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ، قَالَ: وَقَالَ عُمَرُ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَدَقَةٍ فَقِيلَ: مَنَعَ ابْنُ جَمِيلٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللَّهُ، وَأَمَّا خَالِدُ بْنُ الْوَلِيدِ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا قَدْ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ عَمُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهِيَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلُهَا مَعَهَا»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবু হুরায়রা (রাঃ) বলেন, উমর (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) যাকাত আদায় করতে আদেশ করলেন। [একসময়] তাঁকে জানান হল যে, ইবনু জামীল, খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ) এবং আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) যাকাত প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, [হ্যাঁ], জামীল যাকাত দেয়া খারাপ মনে করছে, অথচ সে দরিদ্র ছিল, তারপর আল্লাহ তাকে সম্পদশালী করেছেন। আর খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)-এর ওপর তোমরা অন্যায় করছ। কেননা সে তার বর্ম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র আল্লাহর রাস্তায় ওয়াক্‌ফ করে দিয়েছে। আর আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ), রাসূলুল্লাহ (ﷺ)-এর চাচা; তাঁর ওপরে তো যাকাত প্রযোজ্য হবেই। বরং তার সাথে তার সমপরিমাণ আরো কিছু তাঁকে দান করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন